• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৩:০৩ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

ওপরের নির্দেশেই করা হয়েছিল নিউজ: সাংবাদিক রুপা-বাবু

১৭ জুন ২০২৬ দুপুর ১২:২৮:৫৬

ওপরের নির্দেশেই করা হয়েছিল নিউজ: সাংবাদিক রুপা-বাবু

ডেস্ক রিপোর্ট: ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

জিজ্ঞাসাবাদে তারা দুজনই দাবি করেছেন, ‘উপরের নির্দেশে’ সংবাদ প্রচার করেছেন এবং এতে তাদের ব্যক্তিগত দায় নেই বলে উল্লেখ করেন।

১৭ জুন বুধবার তদন্ত সংস্থা সূত্রে দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি সপ্তাহে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানান, সংশ্লিষ্ট সব কার্যক্রমই ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়েছে।

জিজ্ঞাসাবাদে ৫ আগস্টের আগে ও পরের সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ফুটেজ দেখানো হলে মোজাম্মেল বাবু সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন।

এর আগে গত ৭ জুন ট্রাইব্যুনাল-১ তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তর ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
১৭ জুন ২০২৬ দুপুর ০১:২৮:৫৯



মেসি কেন এত ভালো খেলে: বুবলী
মেসি কেন এত ভালো খেলে: বুবলী
১৭ জুন ২০২৬ দুপুর ১২:২১:০৭





Follow Us