• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:১২:১৩ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে যেসব এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানি সরবরাহ

১৭ জুন ২০২৬ দুপুর ০১:৩৭:৪৬

চট্টগ্রামে যেসব এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানি সরবরাহ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে ২১ জুন রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন শাটডাউন (বন্ধ) রাখা হবে।

১৭ জুন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তৎসংলগ্ন এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। পাশাপাশি আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
১৭ জুন ২০২৬ দুপুর ০১:২৮:৫৯



Follow Us