• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৮:৩৮ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের আরও ৭ ফ্লাইট বাতিল

২৯ মার্চ ২০২৬ সকাল ১০:২২:২৮

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের আরও ৭ ফ্লাইট বাতিল
“ফাইল ছবি”

চট্টগ্রাম প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় আবারও স্থবির হয়ে পড়েছে আকাশপথে ফ্লাইট চলাচল। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও।

২৮ মার্চ শনিবার এ বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Ad
Ad

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি আগমন (অ্যারাইভাল) ও ১টি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহাগামী ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

Ad

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটে ৫টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।

তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫


Follow Us