ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
৭ নভেম্বর শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী ও শোভাযাত্রা।
দিবসটি উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কর্মসূচি রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রার আয়োজন করেছে দলটি।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের স্মরণে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available