• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৩১:৩৯ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৩০

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

২৬ জুলাই রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে আরও ৪ থেকে ৫টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা নিষ্পত্তির আশা করছে সরকার। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু হতে যাচ্ছে এবং এ লক্ষ্যে উভয় পক্ষের আলোচকও চূড়ান্ত হয়েছে। এসব উদ্যোগের ফলে আগামী দিনে দেশের রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য কার্যকর ১০ শতাংশ শুল্কে কোনো পরিবর্তন হয়নি। আগের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন ব্যবস্থায় একই হারে শুল্ক বহাল রয়েছে। তাই এ মুহূর্তে বাংলাদেশের রপ্তানিতে এর তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক নয়। এ কারণে চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং জাহাজ নির্মাণ শিল্পসহ সম্ভাবনাময় অন্যান্য খাতের রপ্তানি বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে খাতভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনীতির প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২০



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২



ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:০৬

Follow Us