অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৪ জুলাই মঙ্গলবার সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আর নেই। শুধু তিনি নন, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অনেক মানুষও একই মত পোষণ করেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে কোনো ভূ-রাজনৈতিক প্রভাব পড়বে না। স্বচ্ছ বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়টিও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
জলাবদ্ধতা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে এ খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available