• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ রাত ১০:০৮:১৩ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

২০ আগস্ট ২০২৬ রাত ০৮:৪৮:০১

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২০ আগস্ট বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইসি প্রজ্ঞাপনে জানায়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহুল আমিন, গ্রাম-কালিবাড়ী, ডাকঘর-ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও-কে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঘোষণাটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে (বিজি প্রেস) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে উক্ত গেজেট বিজ্ঞপ্তির ৫০০ কপি সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৯




বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:২২