• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৮:০৬ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২০

রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। আর এর ১৫ মিনিটের মাথায় অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

২০ আগস্ট বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে চীনা দূতাবাস লিখেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয় এবং নতুন এই যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণের বড় ধরনের উপকার হয়।

এর পরপর ফেসবুক পোস্টে ব্রিটিশ হাইকমিশন বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৯




বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:২২