স্পোর্টস ডেস্ক: বিতর্ক এড়াতে আর দায়সারা বিপিএল আয়োজন করতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। তাই চলতি বছরে বিপিএলে মাঠে গড়াবে না বলেই মনে করছেন তিনি।
২০ আগস্ট বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
তামিম বলেন, ১২ মাস কিংবা ১৪ মাস লাগুক আমি ভালোভাবে বিপিএল করব। নাহলে করব না। আর আমার মনে হয় না, এবার বিপিএল আয়োজন করা হবে।
তামিম আরও বলেন, বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি বিসিবির। তো এই টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।
বিসিবি প্রধান বলেন, টুর্নামেন্টটা করে বিসিবির লস হচ্ছে, ইমেজও যাচ্ছে। সবকিছু ঠিক করতে যত মাস লাগে তত মাস সময় নেবে। আশাকরি ক্রিকেটাররাও পরিস্থিতিটা বুঝবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available