• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩১:৪৩ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দন

২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

২০ আগস্ট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে শফিকুর রহমান লিখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি (মির্জা ফখরুল) তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

এ ছাড়াও তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৯




বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:২২