• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:২৭:২৭ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৫৯

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

২১ জুন রোববার রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ক্রীড়াক্ষেত্রে দেশের উন্নয়নের লক্ষ্যে সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে।

তিনি আরও বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামের বাংলাদেশ গড়ে তুলবো। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিশু ও কিশোর ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে উৎসাহ প্রদান করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
২১ জুন ২০২৬ রাত ০৯:২৭:১৬









জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১

Follow Us