• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫২:২৯ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশে ২০ লাখ মেট্রিক টন চাল-গম মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১০:২৪

দেশে ২০ লাখ মেট্রিক টন চাল-গম মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল ও গম ৩ লাখ মেট্রিক টন মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

৮ নভেম্বর রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, এ বছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন। কৃষক বিক্রি করতে চাইলে ধান আরো সংগ্রহ হবে। ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, ৪৯ টাকা প্রতি কেজি দরে কিনবে।

আরও পড়ুন

প্রতিযোগিতায় টিকতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, ৪৮ টাকা প্রতি কেজি।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে। মোটা চালের দাম বাড়েনি, মিনিকেটের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুত আছে। দেশের খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।

আরও পড়ুন

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশ ও জাতির শান্তি-অগ্রগতির কামনায় দোয়া
দেশ ও জাতির শান্তি-অগ্রগতির কামনায় দোয়া
৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:৩৩