• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৫:৩২ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:৩৬

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাষ্ট্রপতি রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি ও কালিবাউস ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।

রাষ্ট্রপতির কার্যলয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৪০

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৪২




৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৫৬