• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫০:২০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

১৪ নভেম্বর ২০২৬ রাত ০৮:১০:৫৫

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১৪ নভেম্বর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে হৃৎরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

আরও পড়ুন

কর্মজীবী মায়েদের সুবিধায় বাড়ছে ডে-কেয়ার সেন্টার: সমাজকল্যাণমন্ত্রী

তিনি জানান, আজ সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

তবে তার হার্টে রিং পরানো হয়েছে কিনা এ ব্যাপারে এই চিকিৎসক নিশ্চিত করে বলতে পারেননি।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৪