• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৩:২৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:৩৮

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

অনলাইন ডেস্ক: তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১৪ নভেম্বর শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে ১৩ নভেম্বর শুক্রবার এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়েছে।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ‘জিরো ওয়েস্ট’ (শূন্য বর্জ্য) উদ্যোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট: বিমানমন্ত্রী

উভয় দেশ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলে এমন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।

প্রতিমন্ত্রী কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য এবং প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা প্রদর্শনের জন্য তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগটির প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এটি বাংলাদেশের ‘থ্রি-আর' কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো একে অপরের সঙ্গে বিনিময়ের গুরুত্ব উভয় পক্ষই স্বীকার করে।

আরও পড়ুন

পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের

প্রতিমন্ত্রী প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্যের প্রসারে তুরস্কের সহযোগিতা কামনা করেন। তিনি প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশসম্মত ভোগ নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশের পাট খাতের অবদানের সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের শেষে প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে স্মারক হিসেবে পাটজাত হস্তশিল্প উপহার দেন।

আরও পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৭

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২৭

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০০