• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৫:২৭ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

১২ জুলাই ২০২৬ সকাল ০৮:১০:৪৮

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় ফজরের সময় জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, সাংবাদিক অলিউল্লাহ নোমান এক শোকবার্তায় জমির উদ্দিন সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকারের দায়িত্ব পালনকালে তাঁর সঙ্গে কাজ করার বহু স্মৃতি রয়েছে। তিনি ছিলেন একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই ছিল তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও গুণী রাজনীতিবিদকে হারাল।

জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন—এ দোয়াও করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
১২ জুলাই ২০২৬ সকাল ০৮:১০:৪৮


Follow Us