• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৫ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার

১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২০:০২

শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক:  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

১৭ নভেম্বর মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

তিনি বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

কায়সার কামাল বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের গবেষকেরা তাঁদের গবেষণার প্রয়োজনে এসব দলিল ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন।

এ সময় ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। প্রতিযোগিতার বিজয়ীদের নিজ হাতে পুরস্কার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি। এ জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০



৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:৩০


আইপিএলকে বিদায় জানালেন ধোনি
আইপিএলকে বিদায় জানালেন ধোনি
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:১১