• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪২:৫৮ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট

১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:০৩

মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের প্রতিফলক ধাতব নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন সামনের অংশেও নম্বর প্রদর্শন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে নিবন্ধন নম্বর লিখতে হবে। প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নিবন্ধন নম্বর একটি অনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করে তা প্রদর্শন নিশ্চিত করতে মোটরসাইকেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
১৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:২৪


মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:০৩




আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৯:৫২