• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৯:৫৪ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু

৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু

অনলাইন ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে মানিক মিয়ার উদ্দেশে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে।

৭ নভেম্বর শনিবার দুপুর ৩টার দিকে এ শোভাযাত্রা শুরু হয়।

র‍্যালিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আরো ঊর্ধ্বতন নেতাকর্মীরা।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৯





দুবলার চরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
দুবলার চরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:৫৪