অনলাইন ডেস্ক: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে রিয়াজ (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ পর্যটকে উদ্ধারে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল সাগরে তল্লাশি চালিয়েও গত ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
৬ নভেম্বর শুক্রবার বিকালে সাগরের পানিতে গোসল করতে নেমে পড়লে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যানগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে ইকো ট্যুরিজম নামে একটি পর্যটকবাহী লঞ্চে ৩০ জনের একটি টিম শুক্রবার দুপুরে দুবলারচরের আলোরকোলে আসেন। তাদের মধ্যে তিন জন ট্যুরিস্ট সাগরের পানিতে নেমে পড়েন। এসময় পানির তোড়ে পর্যটক রিয়াজ ভেসে যায়।
নিখোঁজ হবার পর থেকে কোস্টগার্ড পশ্চিমজনের একটি টিম অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। সন্ধ্যার পরে অন্ধকার নেমে এলেও কোস্টগার্ড নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছে।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী মুঠোফোনে ঘটনার বলেন, তিন জন পর্যটক বিকালের দিকে সাগর তীরের পানিতে নামলে প্রচন্ড পানির চাপে রিয়াজ ভেসে গেলেও অন্য দু'জন তীরে উঠতে সক্ষম হন। ওই দু'জন রিয়াজকে উদ্ধারের জন্য আপ্রান চেস্টা করলেও তারা ব্যর্থ হন।
বনবিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে শুক্রবার দুটি পর্যটকবাহী লঞ্চ ৩০ জন পর্যটক নিয়ে দুবলারচরে দিকে যায়। পরবর্তীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কোস্টগার্ড ও বনবিভাগ নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা করছেন।
কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মো. আবুল কাসেম শনিবার (৭ নভেম্বর) দুপুরে জানান,। নিখোঁজ পর্যটককে কোস্টগার্ড সদস্যরা উদ্ধারের চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available