• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৭:১৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ মিলছে ঈদফেরত ২৩ মার্চের ট্রেনের টিকিট

১৩ মার্চ ২০২৬ সকাল ০৯:০৯:৫৪

আজ মিলছে ঈদফেরত ২৩ মার্চের ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যেই ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে। এবার শুরু হয়েছে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

আজ ১৩ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে ২৩ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

Ad
Ad

এছাড়া ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

Ad

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে কমলাপুর স্টেশনে তিন স্তরের চেকিং থাকবে।

যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮






ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৬:২৮



Follow Us