• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ সকাল ১০:১১:৪৫ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৪:২৯

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আজ ১৭ এপ্রিল শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছরের উদ্বোধনী হজ ফ্লাইটটি ১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Ad
Ad

প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি, সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে আরও ৪টি ফ্লাইট। এ তথ্য ১৬ এপ্রিল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Ad

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস পরিবহন করবে ১৫ শতাংশ যাত্রী।

আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট পরিচালনা করা হবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই শেষ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
২৬ জনের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০২:৩৫








Follow Us