অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় দেশে সামগ্রিক গ্যাস সরবরাহ কমে গেছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান জানান, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিকের চেয়ে সামগ্রিক গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
এ পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা। একই সঙ্গে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি স্থানান্তর কার্যক্রমও স্বাভাবিক হবে এবং এর ফলে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে আসবে।
আজ সন্ধ্যা ৬টায় দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া গেছে মাত্র ৬৮৬ মিলিয়ন ঘনফুট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available