স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালের টিকিট পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাপানের নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে হিটে চতুর্থ হন তিনি।
ইমরানুর ছিলেন পঞ্চম হিটের পঞ্চম লেনে। প্রতিকূল বাতাস ছিল প্রতি সেকেন্ডে ০.১ মিটার। হিটে সরাসরি সেমিফাইনালে ওঠার জন্য প্রথম তিনজনের মধ্যে থাকতে হতো। তবে সেই সুযোগ না পেলেও দ্রুততম ছয়জনের একজন হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
প্রথম রাউন্ডে ইমরানুরের সময় ছিল ১০.৪৯ সেকেন্ড, যা সামগ্রিক ফলাফলে তাকে ২২তম স্থানে রেখেছে। হিট থেকে সেরা ২৪ জন উঠেছেন সেমিফাইনালে।
ইমরানুরের হিটে ১০.১৭ সেকেন্ডে প্রথম হন মালয়েশিয়ার মুহাম্মাদ মোহাম্মদ। ইমরানুরের সামনে এখন সেমিফাইনালে আরও ভালো সময় করার চ্যালেঞ্জ। দেশের অন্যতম সেরা এই অ্যাথলেটের কাছ থেকে তাই পরের রাউন্ডে আরও উজ্জ্বল পারফরম্যান্সের প্রত্যাশা বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available