• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৩:৪০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল চাবি হস্তান্তর

গোলাপী বেগমকে পাক ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৩৫

গোলাপী বেগমকে পাক ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন ধরে বসবাস করা অসহায় নারী গোলাপী বেগমের জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন। তাঁর মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই ঘর উপহার দেওয়া হচ্ছে গোলাপী বেগমকে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোখলেসুর রহমান মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ির চাবি গোলাপী বেগমের হাতে তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর পক্ষে নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং 'আমরা বিএনপি পরিবার'-এর অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫



বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯




দাম বাড়ল কমদামি সিগারেটের
দাম বাড়ল কমদামি সিগারেটের
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১০:১৭