• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫২:৫৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

অবশেষে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই আসলো ইউরেনিয়ামবাহী বিমান

৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৭:৫৬

অবশেষে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই আসলো ইউরেনিয়ামবাহী বিমান

অনলাইন ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান। রাশিয়া থেকে রওনা হওয়ার পর বিমানটি ২ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই বাংলাদেশে পৌঁছেছে বলে জানা গেছে। এর আগে কারিগরি সমস্যার কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে গড়িমসি করে পাকিস্তান।

সে সময় আন্তর্জাতিক আইন এবং বেসামরিক বিমান চলাচল প্রটোকলের সঙ্গে সঙ্গতি রাখার বিষয়টিকে আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স না দেয়ার কারণ হিসেবে সামনে এনেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার। তিনি বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মের প্রতি প্রতিশ্রুতি বজায় রাখে এবং আমাদের প্রতিষ্ঠিত নির্দেশিকা ও বেসামরিক বিমান চলাচল প্রটোকলের সাথে সম্পূর্ণ সঙ্গতি রেখে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কূটনৈতিক ফ্লাইট এবং ওভারফ্লাইট ক্লিয়ারেন্সের সমস্ত আবেদন প্রক্রিয়া করে থাকে।’

বিমান চলাচলের অনুমতি দেয়ার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং কারিগরি কারণে ফ্লাইটসূচি পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি। ‘বিষয়টি ফ্লাইট রুট এবং আকাশসীমা অনুমোদনের সঙ্গে সম্পর্কিত কারিগরি ও পদ্ধতিগত ব্যবস্থার সাথে জড়িত। যার জন্য মাঝেমধ্যে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে এবং এর ফলে ফ্লাইটসূচিতে পরিবর্তন আসতে পারে’-যোগ করেন হায়দার।

এদিকে বিমানবন্দরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নিয়ে রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে নিয়ে যাবেন।

এর আগে বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রূপপুরে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছাবে।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৯টি ফ্লাইটে দেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি ও দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ‍্যাসেম্বল। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান দেশে আসবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

সূত্র: চ্যানেল ২৪
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০৭







২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:৩৭