• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৫:৫২ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৪:১৯

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ৩ অক্টোবর শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও তরুণ নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এ আয়োজনে বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন, ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু ও মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০৭