• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩২:০৭ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২০:৫১

বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কৃষকদের বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের কৃষকদের সুদবিহীন কোনো ঋণ বিতরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে।

আমির খসরু বলেন, ব্যাংক আমানতদারীদের কাছ থেকে সংগৃহীত আমানত গ্রাহকদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করে থাকে। সংগৃহীত আমানতের ওপর ব্যাংক কর্তৃক আমানতদারীদের সুদ প্রদান করতে হয় বিধায় প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে গ্রাহকদের সুদহীন ঋণ বিতরণ করা সম্ভব হয় না।

পরে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের একটি করে সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনা জামানতে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ বিতরণের কোনো পরিকল্পনাও আপাতত নেই। তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এখনো কৃষকদের সহজে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে বলেও জাসাস তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬




চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৫

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৪

এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২৯



পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৮