• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৯:৩৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক সার ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুদ রাখা ৫৭ বস্তা সার জব্দ করে কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

৬ সেপ্টেম্বর রোববার দুপুরের দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঠানপাড়া বাজার এলাকার মো. আবু হাসানের কীটনাশক দোকানের অপর পাশে চটের বস্তা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৫৭ বস্তা সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে তাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় দোষী সাব্যস্ত করে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ সময় অবৈধভাবে মজুদ রাখা ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি এবং ৩ বস্তা ইউরিয়া সারসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ সার কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে মোট ৭৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, আদায় জরিমানার অর্থ এবং জব্দ সার বিক্রির অর্থ পরবর্তী কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, কৃষকের স্বার্থ রক্ষা এবং সারসহ কৃষি উপকরণের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭