জামালপুর প্রতিনিধি: জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার ৩৫ বিজিবি।
৬ সেপ্টেম্বর রোববার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকা থেকে মদ উদ্ধার করা হয়।
জানা গেছে, ভোরে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৭ সীমান্তের কাছে মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেন নি বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available