• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:২৮:৩০ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৬ জুলাই রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে কোনো নতুন রোগী ভর্তি হননি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৬৯ জন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২০



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২

Follow Us