• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৭:০৬ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

সরকারি কর্মচারীরা তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সংরক্ষণ করা হবে ডোসিয়ারেও

১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১১:১১

সরকারি কর্মচারীরা তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সংরক্ষণ করা হবে ডোসিয়ারেও

ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অন্য ব্যক্তি বা ব্যক্তির মাধ্যমে তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের তদবিরের বিষয়টি বিস্তারিতভাবে ডোসিয়ারে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা কী ধরনের আচরণ করবেন তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ সংশ্লিষ্ট বিধিতে বিধৃত করা হয়েছে।

‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মচারীদের কারো কারো পক্ষে তাদের চাকরি সংক্রান্ত নানাবিধ তদবির করার জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি/ব্যক্তিবর্গ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার দ্বারস্থ হচ্ছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।’

এতে বলা হয়, কোনো সরকারি কর্মচারী তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে এ ধরনের যেকোনো তদবিরের বিষয়টি বিস্তারিত ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।

তবে কোনো কর্মচারী তার চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ বরাবরে যেকোনো আবেদন দাখিল করতে পারবেন বলেও এতে জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ এ আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করবেন।

এ বিষয়ে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন দপ্তর বা সংস্থাকে নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:৪১



ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০
ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১০:৪১

আজ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
আজ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৯:৫১



সিগারেটের প্যাকেটে যুক্ত হলো নতুন বিধান
সিগারেটের প্যাকেটে যুক্ত হলো নতুন বিধান
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:১২