• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫৮:২৩ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৪:০৩

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

Ad
Ad

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়।

Ad

এছাড়া সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র কাজ করবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:১৫

বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২
বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৪:৪১

হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান
হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:২০



টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৮:২২






Follow Us