• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৮:৪০ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে কাজ ফেলে উধাও ঠিকাদার, সড়কে দুর্ঘটনার ঝুঁকি

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৭:১৮

শ্রীবরদীতে কাজ ফেলে উধাও ঠিকাদার, সড়কে দুর্ঘটনার ঝুঁকি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ, পলাতক ঠিকাদারের কারণে দীর্ঘ ২০ মাস ধরে বন্ধ রয়েছে।

ঝগড়ারচর বাজার থেকে হেরুয়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হলেও মাঝপথে কাজ ফেলে আত্মগোপনে চলে যায় ঠিকাদার।

Ad
Ad

এতে সড়কটি এখন বেহাল দশায় পরিণত হয়ে জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

Ad

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০২৩ সালে প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর কিছুদিন পরই সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ রেখে পলাতক হয়ে যায়। এরপর দেড় বছর পেরিয়ে গেলেও কাজ পুনরায় শুরু হয়নি, এমনকি ঠিকাদারের কোনো সন্ধানও পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও সরু পথের কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। দিনে কোনোভাবে যাতায়াত সম্ভব হলেও রাতের কুয়াশায় সড়কটি রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়। দুইটি যানবাহন একসঙ্গে পারাপারের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

অটোরিকশা চালক সাইফুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা। গাড়ি চালাতে গিয়ে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আয় কমে গেছে, খরচ বেড়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন এই সড়কে দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। দ্রুত কাজ শেষ করা জরুরি।

কৃষক আমের আলী জানান, “আমাদের উৎপাদিত ফসল বাজারে নিতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে লাভ কমে যাচ্ছে, অনেক সময় ক্ষতির মুখেও পড়তে হয়।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মশিউর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। জেলা নির্বাহী প্রকৌশলী ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অনুমোদন পাওয়া গেলে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ শুরু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৩:৫২

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:১৫


হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান
হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:২০



Follow Us