• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:২০:৪৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:২০

হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় শুরু করেছে ইরান। এই খাত থেকে প্রাপ্ত আয়ের প্রথম অংশ ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হয়েছে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবাই জানান, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে যাতায়াত করা ভেসেল বা জাহাজগুলো থেকে নির্ধারিত ফি বা টোল সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার পর এটি বাস্তবায়নের মাধ্যমে ইরানের জাতীয় রাজস্বে এক নতুন মাত্রা যুক্ত হলো।

আরও পড়ুন

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের এই পদক্ষেপ বৈশ্বিক জাহাজ চলাচল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩