• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:৫৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি

১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৬:৫৪

বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, বিগত ১৫ বছরের পুলিশ যেভাবে দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল এতে আমাদের মাঝে নানা ধরনের বিচ্যুতি ছিল। আমরা নানা ধরনের গণবিরোধী কাজ করেছি।

১০ জানুয়ারি শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, বিপুল পরিমাণ আন্দোলনকারী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। এইসব ঘটনার ফলে এবং পুলিশের যারা লোভী এবং দলকানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের ওপরে যে দায়ভার এসেছে, এগুলো থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো, তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা—এই গত এক বছরে আমরা এটা চেষ্টা করেছি। আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ কোনো জায়গায় করা যায় না জানিয়ে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না। আমাদের দেশের গত ১০/১৫ বছরের অপরাধ পরিসংখ্যান যদি নেন, প্রতি বছরই সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যা সংঘটিত হয়ে থাকে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকও যেন মারা না যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু একা নয়, পুলিশের সঙ্গে নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য থাকবে। এখন নির্বাচন পূর্ব অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ প্রতিটি বাহিনী আমাদের সঙ্গে আছে। তারা এখন আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে তিনি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০