• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫৭:৩৯ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:০৬

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সর্বশেষ সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পার্শ্ববৈঠকও রয়েছে।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:০২

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:১৫


বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:২০

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:০৬



বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৩৭