• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪৯:১২ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮

১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:১৫

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

১৮ সেপ্টেম্বর শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গ্রেফতার কৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬, লালবাগ বিভাগ থেকে ৪০, ওয়ারী বিভাগ থেকে ৭৯, মতিঝিল বিভাগ থেকে ৭৭, তেজগাঁও বিভাগ থেকে ১১৪, মিরপুর বিভাগ থেকে ১৫৩, গুলশান বিভাগ থেকে ৩৬, উত্তরা বিভাগ থেকে ৩৫ ও গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, তিন কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১ হাজার পিস রং বা রঙ্গিন কাগজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:০২

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:১৫


বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:২০

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:০৬



বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৪৮ জনের
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৩৭