• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৪:২৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩২

আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা অব্যাহতি দিয়ে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে দুই দেশের সরকারি কাজে পারস্পরিক ভ্রমণ আরও সহজ হবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিজ নিজ সরকারের পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা নির্ধারিত ভিসা অব্যাহতি ব্যবস্থার অধীনে একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।

চুক্তিটি দুই দেশের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট পাসপোর্টধারীদের পারস্পরিক সফর সহজ করার পাশাপাশি বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





স্লিপার বাসে আগুন, নিহত ৯ যাত্রী
স্লিপার বাসে আগুন, নিহত ৯ যাত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৯:০৭



মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:৩৯