• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:২০ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৬:০১

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

২৫ জুলাই শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন।

এ সময় নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২২






ভৈরবে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভৈরবে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
২৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৭:৫১



Follow Us