ডেস্ক রিপোর্ট: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৪ জুলাই শুক্রবার বাংলাদেশের সময় বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি ধর্মমন্ত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা কামনা করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা এক বিজ্ঞপ্তিতে হাব কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্টদের বিশেষ দোয়ার অনুরোধ করেছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক বিজ্ঞপ্তি এ দোয়া কামনা করা হয়।
এছাড়া ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি তার আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available