• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪৮:৩৮ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

৭ জুলাই ২০২৬ সকাল ১০:৩৭:৪৮

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

অনলাইন ডেস্ক: ছয় দিন বিরতির পর ৭ জুলাই মঙ্গলবার আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পায়। পাশাপাশি অর্থ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন লাভ করেছে।

এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। আলোচনায় দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় ইস্যু উঠে আসে।

চলমান অধিবেশনের পরবর্তী কার্যক্রমে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
৭ জুলাই ২০২৬ সকাল ১০:৩৭:৪৮


দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
৭ জুলাই ২০২৬ সকাল ১০:১৮:১১





Follow Us