• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৩২:৪৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রথম ভালোবাসা কি ভোলা যায়: কেয়া পায়েল

৭ জুলাই ২০২৬ সকাল ০৯:০০:১৪

প্রথম ভালোবাসা কি ভোলা যায়: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার অবকাশ যাপনে মালদ্বীপে রয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে মালদ্বীপ ভ্রমণের চমৎকার সব মুহূর্ত শেয়ার করছেন কেয়া পায়েল। কখনো তাকে ঘুরতে দেখা যাচ্ছে স্পিডবোটে, কখনো আবার অভিজাত হোটেলের বাথটাবে আয়েশি ভঙ্গিতে ফ্রেমবন্দি হচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এমন মোহনীয় ছবি ও ভিডিওগুলো দেখে তার অনুসারীরাও মন্তব্যের ঘরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তবে এই নিয়মতান্ত্রিক ভ্রমণের মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই বিনোদন পাড়ায় শোরগোল ফেলে দেয়। ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে এক রহস্যময় যুবককে দেখা গেছে। মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। সেখানে গল্প আর আড্ডার মাঝেই ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় পায়েলকে। অন্তর্জালে আসার পরপরই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন

আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির

ভিডিওটি দেখার পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। মালদ্বীপের এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং তা ‘প্রেমের সফর’।

এই প্রেমের গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলছে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই পায়েলের এমন চিরন্তন প্রেমের প্রশ্ন- দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা। নায়িকার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও যেন একাত্মতা পোষণ করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভুলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন।’ আরেকজন লিখেছেন, ‘প্রথমবার কোন কিছুই ভুলা যায় না।’

আরও পড়ুন

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল

মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। তবে আপাতত পায়েলের এই একটি প্রশ্নই তার ভক্তদের মনে কৌতুহল জাগিয়ে রেখেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২১:৩৬