• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫৫:৪৫ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

মাহদী আমিনের সঙ্গে জ্যঁ পেম-এর সৌজন্য সাক্ষাৎ

২২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৫:০৯

মাহদী আমিনের সঙ্গে জ্যঁ পেম-এর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২২ জুলাই বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তারা মতবিনিময় করেন।

বৈঠকে বিএনপি সরকারের উদ্যোগ-ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় তৃণমূল পর্যায়ের সকল মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী  ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের পলিসি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।
সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল
হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল
২২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪১:৪৯









Follow Us