• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:১৪:৩৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৫:১৪

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৭ অক্টোবর মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়াতে আহ্বান জুবাইদা রহমানের

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিভি/ এম এইচ আই
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৪৯