• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:১৫:১১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্যে দুর্নীতি রোধ না করলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:৪৫

স্বাস্থ্যে দুর্নীতি রোধ না করলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন শুধু ডায়ালিসিস মেশিন কিনে বা হাসপাতাল তৈরি করে অসুস্থ মানুষের বা মৃত্যুর মিছিল থামানো যাবে না, যদি সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না যায়।

২৭ অক্টোবর মঙ্গলবার সকালে বিশ্ব আয়োডিন দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হলো রোগ প্রতিরোধের ওপর জোর দেওয়া। তবে চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য ও দুর্নীতি দুটোই জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় অন্তরায়। একই সঙ্গে স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জানান, নিকট অতীতের অব্যবস্থাপনা ও দুর্নীতির ধারা ভাঙতে হবে এবং জনগণের চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থের একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেয়া হবে না।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতে জাপানি ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়াতে আহ্বান জুবাইদা রহমানের

তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় ডায়ালিসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন ক্রনিক রোগের রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের জোরালো ভূমিকা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র বরদাস্ত করবেন না এবং যত শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দৃঢ় আশ্বস্ত করেন।

ড. এম এ মুহিত বলেন, বিগত বছরগুলোতে সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধীতার হার অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী এখনও প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এই আটজনে একজন মানুষকে টার্গেট করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দেওয়ার ওপর তিনি জোর দেন।

আরও পড়ুন

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ, কে, এম, মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

এটিভি/ এম এইচ আই
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৪৯