• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫৭:২৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন, ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪০:২৬

গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন, ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থায়নের অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে তাদের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া চারটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান করছেন গোয়েন্দারা।

এনবিআরের গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে এসব ব্যক্তির সহিংসতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া ও অর্থায়নের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচ উপজেলার মধ্যে কোটালীপাড়ায় সবচেয়ে বেশি ৩২ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া কাশিয়ানীতে ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুরে ১৪ জন রয়েছেন। সব মিলিয়ে ৯৭ জনের হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, উঠছে ১৪ প্রকল্প

যাদের নাম এসেছে তালিকায়
ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের নাম রয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন।

এ ছাড়া মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন এ তালিকায়। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে।

আরও পড়ুন

ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ৯৭ জনের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এমএফএস লেনদেনও নজরদারিতে
এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন যাচাই করছে। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং শুল্ক গোয়েন্দা রয়েছে।

বিশেষ করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথি, আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক লেনদেন এবং মোবাইল আর্থিক সেবার তথ্য মিলিয়ে দেখছে। তাদের আয়ের উৎসও অনুসন্ধান করা হচ্ছে।

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

গোয়েন্দা দলের এক সদস্য বলেন, “আমাদের কাছে প্রাথমিক গোয়েন্দা তথ্য রয়েছে, তারা মাঠের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এবং অর্থ দিয়ে সক্রিয় রয়েছেন। তাই তাদের লেনদেনের তথ্য খতিয়ে দেখছি এবং ব্যাংক হিসাব ও এমএফএস তথা বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য হিসাব জব্দ করেছি।”

এদিকে সহিংসতায় অর্থায়নের অভিযোগে আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে পরিবহন ও আবাসন খাতের প্রতিষ্ঠানও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যে ঘটনায় আর্থিক অনুসন্ধান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে চলতি নভেম্বরের মাঝামাঝি সময়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, হাতবোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন

ডিআইজি-এসপিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

এ সময় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশ স্টেশন ও বিভিন্ন সরকারি স্থাপনায়ও হামলার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

এ ঘটনায় আর্থিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখার অংশ হিসেবে এনবিআরের গোয়েন্দা ইউনিটগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার লেনদেন পর্যালোচনা করছে।

উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ শতাংশ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১১