ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিদেশযাত্রার ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে জামাইকা যাওয়ার কথা ছিল মাহদী হাসানের। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটকে দেয়।
পরে বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে তাঁকে পরামর্শ দেওয়া হয়। এরপর বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী।
উল্লেখ্য, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে পুলিশকে মারধর ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন মাহদী হাসান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available