• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:২৫:২৬ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানের জেলা প্রশাসক হলেন নাজনীন সুলতানা

৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫২:৪৯

বান্দরবানের জেলা প্রশাসক হলেন নাজনীন সুলতানা

ডেস্ক রিপোর্ট: পার্বত্য জেলা বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক ও উপসচিব নাজনীন সুলতানা।

৮ অক্টোবর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, পৃথক এক আদেশে বান্দরবানের বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ