অনলাইন ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস–এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দেয় কারিগরি মূল্যায়ন কমিটি। তবে ব্যবসায়ীদের প্রস্তাব ২ হাজার ২৩২ টাকা করার।
অন্যদিকে, সংশ্লিষ্টদের স্বার্থ ও যৌক্তিকতা বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান।
সবশেষ ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি।
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অপারেটররা। তবে, প্রস্তাবিত দাম কার্যকর হবে কিনা, তা বিইআরসির গণশুনানি ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available